কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ বোতল স্কার্ফ সিরাপসহ মো. ইকবাল (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) উপজেলার শশীদল সালদা রেল স্টেশনের পান্ডব আলী বাড়ির কালভার্ট থেকে স্কার্ফ সিরাপসহ তাকে আটক হয়। আটক ইকবালের বাড়ি উপজেলার গঙ্গানগর এলাকায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, পুলিশের বিশেষ অভিযানে শশীদল সালদা রেল স্টেশনের এলাক থেকে ৭০ বোতল স্কার্ফ সিরাপসহ মাদক কারবারি ইকবালকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের হয়েছে।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন