রাঙামাটির রাজস্থলী উপজেলায় একটি কুলিং কর্ণারে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজস্থলী বাজারে আগুনের ঘটনা ঘটে।
আগুনে দীপংকর দাশ (৩২) নামে স্থানীয় একটি কুলিং কর্ণারের মালিক দগ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, রাজস্থলী বাজারে আগুনের ঘটনায় হাসপাতালে দগ্ধ একজনকে আনা হয়েছে। তার শরীরের প্রায় ৯০ শতাংশই পুড়েছে। তবে শ্বাসনালির দিকটা পুড়েনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন