ঝালকাঠিতে চার কেজি গাঁজাসহ আসিফ হাওলাদার (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার সকাল ৬টার দিকে পৌরসভার কৃষ্ণকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আসিফ হাওলাদার রাজাপুর উপজেলার কানুনিয়া এলাকার জামাল হাওলাদারের ছেলে।
ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন