ফেনীতে ধর্ষণচেষ্টার মামলায় রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাতে জেলার সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের উত্তর চর মজলিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শেখ আব্দুল্লাহ রুবেল (২৯) ওই গ্রামের জাফর আলী মাঝি বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন