কুড়িগ্রামে রেড ক্রিসেন্ট দিবস ও জীন হেনরী ডুনান্ট’র জন্মদিন উপলক্ষ্যে পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
বুধবার সকালে দাদামোড়স্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে পতাকা উত্তোলন ও একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দাদামোড় এসে রেড ক্রিসেন্ট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান, জেলা রেড ক্রিসেন্ট’র ভাইস চেয়ারম্যান শেখ বাবুল, সাধারণ সম্পাদক এটিএম আকতার হোসেন চিনু, সদস্য কাজিউল ইসলাম, সাঈদ হাসান লোবান, অলক সরকার প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন