পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান পদ প্রার্থী ড. হারুণ অর রশীদ হাওলাদারকে শোকজ নোটিশ দিয়েছে প্রশাসন।
বুধবার সকালে পটুয়াখালীর রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার স্বাক্ষরিত চিঠিতে ওই প্রার্থীকে ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছেন।
পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার যাদব চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করে নির্বাচনি সভা করা ও উসকানিমূলক বক্তব্যে আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি অগ্রাহ্য করলে প্রার্থিতা বাতিলসহ পরবর্তী প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেয়া হবে।
এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. হারুণ অর রশীদ হাওলাদার বলেন, বিষয়টি আমি অবহিত আছি আগামী ১৯ তারিখের মধ্যে লিখিত জবাব চেয়েছেন আমি দিয়ে দিব।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন