ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে আগুনে পুড়ে ৪ টি বসতঘর ছাই হয়ে যায়। এতে দুই পরিবারের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার রাত ৯ টার দিকে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাশি গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যুতের খুঁটি থেকে আগুন লেগে ব্যাপারী বাড়ির সেলাম ব্যাপারী ও তাঁর ভাই সামাদ ব্যাপারীর বসতঘরে ছড়িয়ে যায়। স্থানীয়দের দীর্ঘ ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ৪ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সালাম বেপারী বলেন, দুই ভাইয়ের পরিবারের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে সব শেষ কিছুই উদ্ধার করতে পারিনি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন