রাঙামাটি চাকমা সার্কেলের কার্বারী এসোসিয়েশনের সদর উপজেলার পক্ষ থেকে রাঙামাটির সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ও রাঙামাটি পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার ইনস্টিটিউট মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
রাঙামাটি সদর উপজেলা চাকমা সার্কেল কার্বারী এসোসিয়েশনের সভাপতি হীরা লাল চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জ্বরতি তঞ্চঙ্গ্যা এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকৃতু চাকমা, সদর উপজেলা চাকমা সার্কেলের সাধারণ সম্পাদক সুদত্ত চাকমাসহ এসোসিয়োশনের অন্যান্য নেতৃবৃন্দরা।
পরে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে রাঙামাটির সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ও রাঙামাটি পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনা প্রদান করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন