কুষ্টিয়ার ভেড়ামারায় দিনব্যাপী মাসিক যৌথ সভা ও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সমবায়ীদের ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল ১১টায় ভেড়ামারা উপজেলা হল রুমে উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত দিনব্যাপী মাসিক যৌথসভা ও সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়ে সমবায় সমিতির সমবায়ীদের ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাজবিন আখতার উপজেলা সমবায় অফিসার ভেড়ামারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আনিছুর রহমান উপসহকারী নিবন্ধক জেলা সমবায় অফিস কুষ্টিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লুৎফর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জহির উদ্দিন উপজেলা প্রকল্প কর্মকর্তা, নুর আলম তাঁত বিশেষজ্ঞ জেলা সমবায় অফিস কুষ্টিয়া। এছাড়া প্রশিক্ষণে আসা প্রশিক্ষকরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন