টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এস ও ডিএর উদ্যোগে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কমিশনার (ভূমি) ফারাহ্ ফাতেহা তাকমিলা।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. ইউনূছ আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। আরও বক্তব্য দেন- ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকতারা প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন