বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা ও পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে ২৬টি মামলায় ৬২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রাম শহর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, এ পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশ ১১ মামলায় ৩০০ জন ও মেট্রোপলিটন পুলিশ ১৫টি মামলায় ৩২৭ জনকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে এম শফিউল্লাহ বলেন, বিভিন্ন নাশকতা কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও সহিংস ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
এ বিষয়ে সিএমপির এডিসি (মিডিয়া) মো. তারেক আজিজ বলেন, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় সিএমপিতে ১৫টি মামলায় ৩২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন