সারাদেশে স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি, জামায়াতের নৈরাজ্য দেশী ও আন্তর্জাতিক বিরোধী চক্রের ষড়যন্ত্র, রাষ্ট্রীয় সম্পদ, দলীয় কার্যালয়, ব্যক্তিগত সম্পদ ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগ প্রতিবাদ সভার আয়োজন করেছে।
শনিবার সকালে মাদারীপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।
সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।
সেসময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে বিএনপি, জামাত আন্দোলনের নামে রাষ্ট্র ও দেশের সম্পদ ধ্বংসের খেলায় মেতেছে।
প্রতিবাদ সভায় পৌর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ম আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন