কিশোরগঞ্জের উলামায়ে কেরাম ও তাওহিদি জনতার পক্ষ থেকে সদ্য কারামুক্ত মজলুম চার আলেমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে তরুণ আলেম প্রজন্মের সহযোগিতায় উলামায়ে কেরাম ও তাওহিদি জনতার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তারুণ্যের প্লাটফর্ম আক্বাবাহ।
এতে জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হিফজুর রহমানের সভাপতিত্বে জেলার শীর্ষস্থানীয় আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সদ্য কারামুক্ত চারজন মজলুম আলেম-শায়খ মুফতি জসিম উদ্দিন রহমানী, শায়খ মুফতি হারুন ইজহার চৌধুরী, মুফতি মাহমুদুল হাসান গুনবি, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে সংবর্ধনা দেওয়া হয়।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন