হবিগঞ্জে হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তিকারী সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সজীব দাস ও রাজু কৈরীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কালেক্টর ভবনের সামনে, হবিগঞ্জ জেলা ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন- ইসলামী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান নুরুল ইসলাম ওলিপুরী।
মানববন্ধন সভা শেষে হবিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা নিকট শাস্তির দাবি জানিয়ে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন