র্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে শীর্ষ চরমপন্থি সন্ত্রাসী জেড এম সম্রাটকে গ্রেপ্তার করেছে।
গাজীপুর জেলার ভোগপাড়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামি জেড এম সম্রাটের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, মারামারি এবং চাঁদাবাজির মামলাসহ সর্বমোট ১১টি মামলা চলমান রয়েছে।
সর্বশেষ কুষ্টিয়ায় শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কুষ্টিয়া সদর থানায় দায়েরকৃত০২টি হত্যা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে সে পলাতক ছিল।
পরবর্তীতে আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন