গাজীপুর মহানগরীর পূবাইলে সিরাতুন্নবি (সা.) উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূবাইল থানা শাখার উদ্যোগে মীরের বাজার এলাকায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূবাইল থানা জামায়াতে ইসলামীর আমির আশরাফ আলী কাজলের সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মুহ. খায়রুল হাসান।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, পূবাইল থানা জামায়াতে আমির শামিম হোসেন মৃধা, পূবাইল থানা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল মাহমুদ প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন