ঢাকার নববাবগঞ্জে ১১ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক শফিকুল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের আব্দুস সাত্তার প্রমাণিকের ছেলে। সে দীর্ঘদিন যাবত নবাবগঞ্জের চুড়াইন এলাকায় বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতো বলে জানায় পুলিশ।
এ ঘটনায় শিশুটির চাচী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, আসামিকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিক্টিম শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন