মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও আপত্তিকর বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে নরসিংদীর পলাশের ঘোড়াশাল ঘোড়া চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পলাশ উপজেলার ধর্মপ্রাণ মুসলমান ও ছাত্র জনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
হাফেজ মামুনুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন- আল্লামা সেলিম হোসাইন, মুহাম্মদ মুমিনুর রহমান কাজল, মুহাম্মদ তাহের খান, হাফেজ আরিফ হোসাইন প্রমুখ। সভায় কুরআন পাঠ করেন হাফেজ আবুল বাশার খান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন