সিলেটে অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রোববার (১৩ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় অভিযান চালিয়ে ১৯৩৭ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রামের মৃত নজীব আলীর ছেলে ইমাম উদ্দিন (৩৫), মৃত তেরা মিয়ার ছেলে আলাই (৩৫), মৃত আতাউলের ছেলে মোশাইদ (৪০), মো. তাজ উদ্দিনের ছেলে মো. রায়হান আহমেদ (১৮) ও মৃত ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন