বেতন-ভাতার বইয়ে সই নিয়ে জটিলতা হওয়ায় শালিখা উপজেলার সরকারি বিহারীলাল শিকদার কলেজের ৬ জন এমপিও শিক্ষক কর্মচারী তাদের বেতন ভাতা উত্তোলন করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন।
৫ আগস্ট সরকার পতনের পর কলেজ অধ্যক্ষ বিবেকানন্দ শিকদার কলেজে অনুপস্থিত রয়েছেন। যার ফলে কলেজের ৬ জন শিক্ষক কর্মচারী তাদের বেতন ভাতা উত্তোলন করতে পারছেন না।
বর্তমান আইন অনুযায়ী এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা উত্তোলন করতে হলে বেতন শিটে সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু প্রতিষ্ঠান প্রধান দীর্ঘসময় অনুপস্থিত থাকায় স্বাক্ষর নেওয়া সম্ভব হচ্ছে না। যার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঐ শিক্ষক কর্মচারীরা।
ভুক্তভোগী শিক্ষক কর্মচারীরা হলেন, বিবেকানন্দ শিকদার, অধ্যক্ষ আশিস বিশ্বাস, বিদুষ কুমার সাহা, বিধান চন্দ্র মন্ডল, মিলন শিকদার, স্মৃতিকনা বিশ্বাস।
ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা যে কোন উপায়ে তাদের বেতন ভাতা উত্তোলনের ব্যবস্থার দাবি জানান সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট।
তারা জানান- আমরা চরম সংকটের মধ্যদিয়ে জীবন যাপন করছি।
এ ব্যাপারে কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থ কুমার ঘোষের সাথে কথা বললে তিনি বলেন- অধ্যক্ষ ছুটি নিয়েছেন। আমাকে আর্থিক ক্ষমতা না দিয়ে অন্য সব দায়িত্ব দিয়েছেন, ফলে তাদের বেতনে সই করতে পারছি না। ক্ষমতা পেলে সমস্যার সমাধান হয়ে যাবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন