নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়নের কর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার ৫ নং ফাগুয়ারদিয়াড় ইউনিয়ন জামায়াতের আয়োজনে সাইলকোনা ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ফাগুয়ারদিয়াড় ইউনিয়ন জামায়াতের আমির আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা কর্মপরিষদের সদস্য লালপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
এছাড়াও বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি জহুরুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শুরা ও কর্মপরিষের সদস্য ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেনসহ অত্র ইউনিয়নের জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতারা।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন