মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার দুপুরে বটতল এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার পূর্বমাইজী এলাকার কাসেম মিয়ার ছেলে মো. সায়েম মিয়া (১৮) ও কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের ছাত্র অমিত সূত্রধর।
আহতরা হলেন জান্নাতুল (১১), শওকত দেব (১৭), আরেক জনের নাম ও পরিচয় জানা যায়নি
তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন