টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন অরনখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় ৮একর কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৬টি ট্রাক ও ১টি এক্সক্যাভেটর( বেকূ) সমেত সহ ৬জনকে আটক করা হয়।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ১জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৫ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ অভিযানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশের একটি বিশেষ টিম।
জনস্বার্থে এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন