বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যশোরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে শহরের ডালমিল থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।
ইসলামি ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহম্মদ ইব্রাহিম শামীমের নেতৃত্বে র্যালিতে ৫শতাধিক শিবিরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন