পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়ন থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী র্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়নের ধুলাঝারি গ্রাম থেকে তাদের আটক করে।
আটকরা হলেন, সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা ও ভবেন চন্দ্র রায়ের ছেলে বিজয় চন্দ্র। তাদের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিণ কেতকিবাড়ী এলাকায়।
নীলফামারী র্যাব -১৩ এর এসআই অতুল দাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন৷ পরে র্যাবের সদস্যরা মাদক কারবারিদের দেবীগঞ্জ থানায় হস্তান্তর করে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, ৪০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে র্যাব সদস্যরা আটক করে থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন