খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈকর্মাপাড়া এলাকায় সৃষ্টি ত্রিপুরা (৩৬) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় ওই ব্যবসায়ীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন সৃষ্টি ত্রিপুরা। তিনি ওই এলাকার অলংগ্য ত্রিপুরার ছেলে।
নিখোঁজ সৃষ্টি ত্রিপুরার স্ত্রী রিতা ত্রিপুরার ধারণা, তার স্বামীকে অপহরণ করা হয়েছে। তবে কারা অপহরণ করেছে বা করতে পারে সে বিষয়ে নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করেছেন। তবে অপহরণ নাকি নিখোঁজ সে বিষয়টি সঠিক তদন্তে বলা যাবে এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন