কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৩ বোতল ফেন্সিডিল ও তিন মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।এ সময় পরিবহনে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গামোড় ইউনিয়নের খড়িবাড়ি বাজার এলাকা থেকে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকার রাজিব সরকার, আব্দুল আলিম ও রংপুর পীরগঞ্জ মাদরপুর এলাকার আব্দুস সালামকে আটক করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান ,আটক মাদক কারবারি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন