ঢাকাস্থ পিরোজপুরের মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ছাত্র কল্যাণ সমিতি কার্যালয়ে নির্বাচনের মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মামুন বিল্লাহ।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিফাত হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মো. মাসুম বিল্লাহ, এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোয়েব মাহমুদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. নাইম হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম (রাজ), সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ, এবং প্রচার সম্পাদক জোবায়ের আল ফাহিম।
নির্বাচন পরিচালনায় ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো. রুবেল, নির্বাচন কমিশনার মো. মিজান খলিফা, এইচ এম রিয়াজ, ওবায়দুল হক মিলন, ইয়াসির আরাফাত সারজু, এবং তরিকুল ইসলাম তারেক। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মানিক মিয়া এবং হাফিজুর রহমান রিয়াজ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন