গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম এবং ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন।
একই সঙ্গে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গ্লোবাস কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ তুলে নিয়েছেন।
শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করার পর, দুটি মহাসড়কেই যান চলাচল শুরু হয়। তবে, কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়া শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের টঙ্গী এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন এবং অন্যান্য দাবিতে মহাসড়ক অবরোধ করেন।
পরে, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন এবং যান চলাচল শুরু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন