ফরিদপুর-সালথা সড়কে ক্রমাগত সড়ক দুর্ঘটনার প্রতিবাদে মাহিন্দ্র চলাচল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
পাশাপাশি ওই সড়কে বাস চালুর দাবি জানান তারা।
মঙ্গলবার সকালে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চালতা তলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন