কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, শোলাকিয়া ঈদগাহের আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় শোলাকিয়া ঈদগাহে। এবছর এই ঈদগাহে ঈদুল ফিতরের ১৯৮তম জামাত অনুষ্ঠিত হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন