সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের নির্দেশে এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে এএসআই মোফাজ্জল ও এএসআই রাজুসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন—তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামের মেহেদী (১৮), তৌশিক মিয়া তৌসিফ (১৮) ও মারুফ (২০)।
তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ইভটিজিংয়ের অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন