তিন দফা দাবিসহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কক্সবাজারে গণজমায়েত কর্মসূচি পালন করেছে জুলাই বিপ্লবী ছাত্র-জনতা।
শনিবার বিকেল ৪টায় কক্সবাজার পৌরসভা ভবনের সামনে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।
সমাবেশে ‘নো মোর আওয়ামী লীগ, নো মোর হাসিনা, হ-তে হাসিনা, তুই স্বৈরাচার’—এমন নানা স্লোগানে প্রতিবাদ জানানো হয়।
বক্তারা বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
এ সময় বক্তব্য রাখেন—এনসিপি নেতা এস এম সুজা উদ্দিন, সাগর উল ইসলাম, খালিদ বিন সাঈদ, রবিউল, সাঈদ স্বাধীন, জুনায়েদ সাজ্জাদ প্রমুখ।
ইুএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন