ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুর ২টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আমীর ও জেলা মজলিশে শুরা সদস্য মাওলানা মুহাম্মাদ সিরাজুল হক। প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট মো. নাজমুল আহসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. শাহ জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়সারী, উপজেলা সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতা-কর্মীরা অংশ নেন। একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংগঠনিক আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন