কুষ্টিয়ার খোকসা পৌরসভায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রতন কুমার মণ্ডল (৫০)।
তিনি খোকসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে খোকসা পৌর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রতন মণ্ডল কালীবাড়ি পাড়ার (মাস্টার পাড়া) বাসিন্দা এবং রঞ্জন মণ্ডলের ছেলে। তাকে আজ দুপুরে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বলেন, নাশকতার মামলায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন