সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের দায়ে পাঁচ পর্যটককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ জুন) মধ্যনগর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা বিভিন্ন জেলায় থেকে পর্যটনে আসা ছিলেন। স্থানীয় প্রশাসন জানান, পর্যটন এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।
মধ্যনগর থানার পক্ষ থেকেও গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের থানায় নিয়ে আসা হয় এবং দ্রুত আদালতে পাঠানো হয়েছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন