যুব দিবস উপলক্ষে রাঙামাটিতে আইডিএফের উদ্যোগে তারুণ্যের উৎসবের বর্ণাঢ্য র‌্যালি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৩:০১ পিএম
যুব দিবস উপলক্ষে রাঙামাটিতে আইডিএফের উদ্যোগে তারুণ্যের উৎসবের বর্ণাঢ্য র‌্যালি

“প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তারুণ্যের উৎসবের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) রাঙামাটি এরিয়ার উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায়, রাঙামাটি শহরের কাঠালতলী আইডিএফ কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। 

র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভার প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন আইডিএফ রাঙামাটি এরিয়া ম্যানেজার সফিউল বশর, রাঙামাটি শাখা ব্যবস্থাপক মো. সবুজ, বনরূপা শাখা ব্যবস্থাপক মো. নিয়াজুল ইসলাম, সমৃদ্ধি কো-অর্ডিনেটর মো. নুরুল আলম, সহকারী কো-অর্ডিনেটর রমিতা তঞ্চঙ্গ্যা এবং এরিয়া অফিসের অন্যান্য সহকর্মীরা। সার্বিক অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন রেইজ কর্মকর্তা দেবব্রত ঘোষ।

ইএইচ