কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা হলেন—ছামিউল ইসলাম, ইয়াসিন আরাফাত সজিব, শফিউল ইসলাম, মোজাহিদ হোসেন লিঙ্কন, মোফাজ্জল হোসেন ও সিমা খাতুন।
কেন্দ্রের অধ্যক্ষ আলতাফ হোসেন জানান, অভিযুক্তদের দেহ তল্লাশি করে মোবাইল ফোন ও নকল পাওয়া যায়। পরে ইউএনও’র নির্দেশে তাদের বহিষ্কার করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন