পাবনায়  ১৮ কেজি গাঁজাসহ আটক ২

পাবনা প্রতিনিধি  প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০২:৪৭ পিএম
পাবনায়  ১৮ কেজি গাঁজাসহ আটক ২

পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার ডিবির অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেণু রায় পিপিএম, এসআই অসিত কুমার বসাক ও সঙ্গীয় ফোর্স  দিবাগত রাত সাড়ে ১১টা দিকে পাবনা সদর থানার দোগাছী ইউনিয়নের বুইনাপাড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালনা করেন।

এসময় একটি হলুদ-নীল রঙের ট্রাক তল্লাশি করে ট্রাকের বডির নিচে ও চেসিসের গোপন চারটি খোপ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অপর এক আসামির হেফাজতে থাকা দুটি প্লাস্টিক পাইপের ভেতর থেকে আরও ৬ কেজি গাঁজা পাওয়া যায়। মোট ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রংপুর জেলার সদর থানার দেওডোবা নেকারপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র মো. রতন মিয়া (৩৬) ও পাবনা সদর থানার সাধুপাড়া জুটপট্টি এলাকার মো. কালু বিশ্বাসের ছেলে মো. আব্দুর রহমান (৩৬)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেএইচআর