টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক বাবুল রানাকে দাফন করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বাগবাড়ী এলাকায় পারিবারিক কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
এর আগে পাশ্ববর্তী ব্রিকস ফিল্ডের খোলা জায়গায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক বাবুল রানার জানাযা নামাজে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, কৃষিকর্মকর্তা রাকীব আল রানা, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া মধুপুর, ঘাটাইল, গোপালপুর, ধনবাড়ীসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক সংগঠনের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং স্থানীয় মানুষজন উপস্থিত থেকে তার রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট বিকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবুল রানা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন