মোংলায় টাইফয়েড টিকা পাবে ৩১ হাজার শিশু-কিশোর

মোংলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৩:২১ পিএম
মোংলায় টাইফয়েড টিকা পাবে ৩১ হাজার শিশু-কিশোর

মোংলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন।

সভায় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আবু হুরায়রা ও প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব হাসান। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সভায় অংশ নেন।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সোমবার থেকে সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ধারাবাহিকভাবে পৃথক পৃথক অবহিতকরণ ও উদ্ভুদ্ধকরণ সভা আয়োজন করা হয়েছে বলে জানান ডা মো. শাহীন।

ডা. শাহীন বলেন, "টাইফয়েড টিকা গ্রহণকারীদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ওয়েবসাইটে নিবন্ধন (www.vaxepi.gov.bd) করতে হবে। এজন্য শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন।" তিনি আরও জানান, পৌরসভা ও উপজেলার ৩৬৩টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩১ হাজার ২৬৩ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এই কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

ইএইচ