চরফ্যাশনে উপজেলা পর্যায়ে বিদ্যমান সরকারি সেবাসমূহের বিষয় নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ অন্যান্য সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর “পাথওয়ে টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ)” প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক (কার্যক্রম) মো. আলাউদ্দিন আহমেদ এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, প্রাথমিক স্বাস্থ্যসেবা, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-ঢাকা ডা. এসএসএম হেজবুল্লাহ।
সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা টি এস এম ফিদা হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী প্রভৃতি সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
তারা তাদের নিজ নিজ দপ্তরের সরকারি সেবাসমূহ সম্পর্কে উপকারভোগীদের অবহিত করেন।
শুভেচ্ছা বক্তব্য দেন সমন্বয়কারী (ঋণ) জাকির হোসেন ও প্রকল্প সমন্বয়কারী মোঃ ফারুক। কারিগরি কর্মকর্তা (পুষ্টি) ফখরুল আলম হাসিব সভার সঞ্চালনা করেন। প্রকল্পে কর্মকান্ড বিষয়ক উপস্থাপনা দেন প্রোগ্রাম অফিসার (জীবিকায়ন) কেএসএম শাহাবউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন কারিগরি কর্মকর্তা কমিউনিটি মোবিলাইজেশন নেওয়াজ শরীফ।
এ সময় প্রকল্পের কর্ম এলাকার পিভিসি ফোরামের ৩০ জন উপকারভোগী ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন