সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:০৯ এএম
সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতকানিয়ায় ২৯৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে।

শনিবার ভোরে সাতকানিয়া উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শামীম পারভেজের নেতৃত্বে একটি টহল দল উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর দুয়ারা এলাকা হতে মাদক কারবারি আরমান (২৭) কে ২৯৫ পিস ইয়াবাসহ আটক করে। সে একই এলাকার মুবিন আলমের পুত্র।

ক্যাপ্টেন মো. শামীম পারভেজ জানান, বর্তমানে মাদক বিরোধী চোরা- কারবার প্রতিরোধে সাতকানিয়া আর্মি ক্যাম্প কর্তৃক প্রতি রাত্রে একবার চট্টগ্রাম - কক্সবাজার হাইওয়ে রোডে ভ্রাম্যমাণ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

তিনি আরও জানান, মাদক কারবার ও চোরাচালান প্রতিরোধে আর্মি ক্যাম্প সদা তৎপর রয়েছে।

জেএইচআর