সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের চা বিক্রেতা রিপন ফুটবলপ্রেমের ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে তিনি পুরো শরীরে আকাশি-সাদা রঙে আর্জেন্টিনার পতাকার আদলে নকশা এঁকে সারাদিন চা বিক্রি করছেন।
দোকানে আসা ক্রেতারা রিপনের এই অভিনব সাজ দেখে মুগ্ধ হচ্ছেন। অনেকেই তার সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ কেউ সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে তার চায়ের দোকানেও বাড়ছে দর্শনার্থীদের ভিড়।
ছবিতে দেখা যায়, শরীরজুড়ে আকাশি-সাদা রঙ এবং বুকে সূর্যের প্রতীক এঁকে রিপন স্বাভাবিকভাবেই দোকানের কাজ চালিয়ে যাচ্ছেন।
রিপন জানান, তিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। দলের প্রতি ভালোবাসা থেকেই এমন ব্যতিক্রমীভাবে নিজেকে সাজিয়েছেন। তার এই উদ্যোগে ক্রেতাদের আগ্রহও বেড়েছে এবং সবাই বিষয়টি আনন্দের সঙ্গে গ্রহণ করছেন।
স্থানীয়দের ভাষ্য, রিপনের এই ভিন্নধর্মী উদ্যোগ এলাকায় নতুন মাত্রা যোগ করেছে। ফুটবলের প্রতি তার এমন ভালোবাসার প্রকাশ অনেকের কাছেই আকর্ষণীয় ও ব্যতিক্রমী বলে মনে হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন