বাংলাদেশ স্কাউট জামালপুর সদর উপজেলার ২৮৫তম ও ২৮৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সারাদিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি।
অনুষ্ঠান পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন এবং সদর উপজেলা স্কাউট কমিশনার নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত চারজন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
তারা হলেন—বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের অরুণোদয় স্কাউট দলের সদস্য সুরাইয়া সুলতানা প্রীতি, জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থী মো. হাসিবুর হোসেন, মো. রেজুয়ান আহমেদ রাহিম এবং সাবিত হাসান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন