খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে দিনব্যাপী টাইফয়েড টিকাদান কর্মশালা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:৫৯ পিএম
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে দিনব্যাপী টাইফয়েড টিকাদান কর্মশালা

খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের জন্য জেলা ও উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে দিনব্যাপী টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে জেল তথ্য অফিসের আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। 

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মোমেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) উপ-সচিব ফেরদৌসী বেগম, খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা.রতন খীসার, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারি উপ-পরিচালক মার্সিয়া জাহান বর্ষা, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন প্রমুখ।

অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ.এস. প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহিরুল আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, লক্ষীছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মোবারক হোসেনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানিয়েছেন, খাগড়াছড়ি জেলার ১৮৯৭টি ভ্যাকসিনেশন সেন্টারে মোট ১ লাখ ৬৭ হাজার ৩৬৭ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

ইএইচ