পালং ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৩:৪৯ পিএম
পালং ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন শরীয়তপুরের পালং ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় তিনি এ পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন: মো. মাসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), শরীয়তপুর। ইলোরা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শরীয়তপুর সদর। নাফিস এলাহী, সহকারী কমিশনার (ভূমি), শরীয়তপুর সদর উপজেলা।

ভূমি অফিসে পৌঁছালে অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পালং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. শাহ আলম চৌকিদার।

পরিদর্শনের সময় ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবার মান, এবং জনসাধারণের ভূমি সংক্রান্ত সেবাগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।

ভূমি অফিসে সেবা নিতে আসা এক স্থানীয় বাসিন্দা গণমাধ্যমকে জানান, ভূমি কর্মকর্তা মো. শাহ আলম চৌকিদার একজন সৎ, দক্ষ ও বিনয়ী মানুষ। তার কাছে সাধারণ মানুষ কোনো হয়রানির শিকার হয় না। এমন কর্মকর্তা থাকলে সাধারণ জনগণ সুষ্ঠুভাবে ভূমি সেবা পাবে।

পালং ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত ও স্বচ্ছ সেবাদানের ক্ষেত্রে স্থানীয়দের সন্তুষ্টি প্রকাশ এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তার পরিদর্শন ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

জেএইচআর