চাঁদপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সোমবার সকালে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেনেন্ট মানজুরুল হাসান খান।
তিনি বলেন, রোববার দিনগত রাতে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তালিকাভুক্ত অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় শহরের কোড়ালিয়া এলাকা থেকে মাদক কারবারি মো. মোশারফ (৪২), লিটন (৩৫) ও কাউসার (৩৩) কে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন।
অপরদিকে একই রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় অপর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানকালে ওই এলাকার মাদক কারবারি মো. শাহজাহান গাজী (৫০) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫ গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন