নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শহীদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার জারিয়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ মিয়া উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শহীদ মিয়া বাড়ি থেকে জারিয়া যাওয়ার জন্য ট্রেন নং ৩৭৪-এ ওঠেন। ট্রেনটি জারিয়া রেলস্টেশনে পৌঁছালে চলন্ত অবস্থায় নামতে গিয়ে তিনি নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ডান পায়ের পাতা থেঁতলে যায়। পরে গুরুতর অবস্থায় ঐ ট্রেনে করেই তাকে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ বিষয়ে শ্যামগঞ্জ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন