নীলফামারীতে সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০২:১৩ পিএম
নীলফামারীতে সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ ও অসহায় সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে নীলফামারীতে ইনসাফ কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে চাল ও আলু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইনসাফ কল্যান ফাউন্ডেশন কার্যালয়ে দুইশত পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন ইনসাফ কল্যান ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান।

বিতরণে উপস্থিত ছিলেন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি এ্যাড. নূর মোহাম্মদ, ইনসাফ কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিন, সহ-সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন প্রমুখ।

ইএইচ